টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় আসাদুল্লাহ (৫০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১ জুন) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সদর উপজেলার করটিয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইলের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রেজাউল করিম এ তথ্যটি নিশ্চিত করেছেন।
নিহত আসাদুল্লাহ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসিন্দা। তিনি মেডিকন ফার্মাসিউটিক্যাল কোম্পানীর রিপ্রেজেন্টেটিভ ছিলেন।
টাঙ্গাইলের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রেজাউল করিম জানান, মোটরসাইকেলটি টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। পরে মোটরসাইকেলটি করটিয়া বাইপাস এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলটির চালক ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহতের লাশটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাসান সিকদার/বার্তাবাজার/পি