গত ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ প্রাণহানি, মৃত্যু নেই ২ বিভাগে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৫ জনই ঢাকা বিভাগে। দেশে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৬৬০ জনে।

গত ২৪ ঘণ্টায় মৃত ৪১ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রামে ১১ জন, রাজশাহীতে ৬ জন, খুলনায় ৪ জন, বরিশালে ২ জন ও সিলেট বিভাগে ৩ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনায় আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, শূন্য থেকে ১০ বছরের একজন, ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব ১০ জন ও ষাটোর্ধ্ব ২৪ জন রয়েছেন।

মঙ্গলবার (১ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়াও নতুন করে আরও ১ হাজার ৭৬৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ২ হাজার ৩০৫ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৭৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪২ হাজার ১৫১ জন।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর