স্কুলছাত্রীকে রিকশাচালকের শ্লীলতাহানীর চেষ্টা, ১৫ দিনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রাইভেট শেষ করে বাড়িতে ফিরে যাওয়ার সময় এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টা করে আব্দুল লতিফ নামে এক রিক্সাচালক।

পরে ওই রিকশা চালককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

আজ ১ জুন মঙ্গলবার দুপুরে আখাউড়া-আনোয়ার পুর সড়কে ১১ বছরের এক শিক্ষার্থী প্রাইভেট শেষ করে বাড়িতে ফিরার সময় একা পেয়ে এক রিকশা চালক তাকে শ্লীলতাহানীর চেষ্টা করে। পরে ঐ কন্যা শিশু বাড়িতে ফিরে তার মা’কে বিস্তারিত জানালে তার বাবা স্থানীয়দের সহায়তায় অই রিকশা চালককে আটক করে।

সে উপজেলার আখাউড়া নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, অই লম্পট রিকশা চালককে আটক করে প্রথমে উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইফুল ইসলামের কাছে নিয়ে যান। সহকারী কমিশনার ভূমি ঘটনার বিস্তারিত শুনে ঘটনাস্থলে গিয়ে আব্দুল লতিফকে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে বিষয়ে আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইফুল ইসলাম জানান, আব্দুল লতিফ ভিকটিমকে প্রাইভেট পড়ে আসার সময় শ্লীলতাহানীর চেষ্টা করে। ভিকটিম তার বাসায় গিয়ে জানানোর পর তার বাবাসহ স্থানীয়রা আব্দুল লতিফকে নিয়ে আসে পরে আমরা ঘটনাস্থলে যায়। গিয়ে দুজনের কথা ও অভিযুক্ত ব্যক্তির দোষ শিকারের ভিত্তিতে মোবাইল কোর্টের মাধ্যমে আব্দুল লতিফকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

হাসান মাহমুদ পারভেজ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর