রাজধানীতে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং’র শুভ উদ্বোধন

রাজধানীর উত্তরখান মাজার চৌরাস্তায় ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

(১ জুন) মোঙ্গলবার দুপুর ১২টার দিকে উত্তর খান মাজার চৌরাস্তা সংলগ্ন ১৬৬২/১ বাড়িতে উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তরখান থানা আওমালীগের সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ৪৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জয়নাল আবেদীন।

এজেন্ট ব্যাংকিং শাখার প্রতিষ্ঠাতা সৈয়দ হাবিবুল হক জানান, ব্যাংক এশিয়ার সেবার পরিধি আরো বাড়িয়ে দেবার উদ্দেশ্যে মূলত এই এজেন্ট শাখার ব্যবস্থা করা হয়েছে।

উত্তরখান এরিয়ায় ব্যাংক এশিয়ার কোন শাখা না থাকার কারনে গ্রাহকদের উত্তরায় গিয়ে ব্যাংকিং সেবা নিতে হয়, যে কারনে আমি এই উদ্যোগ গ্রহণ করে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার মাধ্যমে সেবার পরিধি আরো বাড়িয়ে দিতে চাই।

এসময় আরো উপস্থিত ছিলেন,মোঃ আহসান উল আলম,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, হেড অব এজেন্ট, ব্যাংক এশিয়া লিঃ।

মোহাম্মদ আকতার হোসেন বি.ডি.এম. রিজিওন-৩,ব্যাংক এশিয়া লিঃ, ফয়সাল আমীন দক্ষিণ খান ব্রাঞ্চ ম্যানেজার ব্যাংক এশিয়া লিঃ সহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর