রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ ও তার দুর্নীতির সহযোগী উপ-উপাচার্য, ট্রেজারার ও রেজিস্টারের অপসারণের দাবিতে বঙ্গবন্ধু পরিষদ,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রশিদুল হকের সঞ্চালনায় ও বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক তরিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক নুরুজ্জামান খান,গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মাহমুদুল হক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া,সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ফয়সাল আজম ফাইন,স্টুডেন্ট রাইটস ফোরামের সাধারণ সম্পাদক বায়েজিদ আহমেদ প্রমুখ।
মানবন্ধনে বক্তারা বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড নাজমুল আহসান কলিমুল্লাহ ও তার সহযোগীরা বিশ্ববিদ্যালয়কে অচলাবস্থায় পরিণত করেছেন। ভিসিসহ তার সংঘবন্ধ চক্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানকে ধ্বংস করেছেন। ইউজিসি এর নির্দেশনা থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত একাডেমিক কাউন্সিলের মিটিং করেননি। কোন সিদ্ধান্ত দেন নি। অবিলম্বে ভিসি সহ তার সহযোগী সকলের শাস্তি ও অপসারণ দাবি করেন।
রকি আহমেদ/বার্তাবাজার/পি