সাময়িকভাবে স্থগিত ঢাকা প্রিমিয়ার লিগ

বৈরি আবহাওয়া ও ভারী বৃষ্টির কারণে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দুইদিনের জন্য স্থগিত করা হয়েছে। দুপুরের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা দেবে প্রিমিয়ার লিগের আয়োজক সিসিডিএম।

এ প্রসঙ্গে সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন জানিয়েছেন, দুই দিনের জন্য প্রিমিয়ার লিগ স্থগিত করা হয়েছে। আগামী ৩ জুন থেকে দ্বিতীয় রাউন্ডের সূচি অনুযায়ী ম্যাচ মাঠে গড়াবে।

আজ সকাল ৯টায় বিকেএসপির ৩ নং মাঠে ব্রাদার্স ইউনিয়ন বনাম লিজেন্ডস অব রূপগঞ্জ, ৪ নং মাঠে ওল্ড ডিওএইচএস বনাম আবাহনী ও মিরপুরে মুখোমুখি হওয়ার কথা ছিল খেলাঘর সমাজ কল্যাণ সমিতি বনাম প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের।

অন্যদিকে দুপুর দেড়টায় বিকেএসপির ৩ নং মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম পারটেক্স স্পোর্টিং ক্লাব, ৫ নং মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাব বনাম প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও মিরপুরে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নামার কথা ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

এর আগে গতকাল ডিপিএলের প্রথম দিনেও আঘাত হানে বৃষ্টি। এ কারণে ওল্ড ডিওএইচএস বনাম লিজেন্ডস অব রপগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়ন বনাম প্রাইম দোলেশ্বরের ম্যাচটি পরিত্যক্ত হয়। এদিকে প্রথম দিন জয় পেয়েছে মোহামেডান, আবাহনী, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর