টঙ্গীতে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী রোকন নিহত

গাজীপুরের টঙ্গীতে হাজী মাজার বস্তি এলাকায় র‍্যাব-১ সঙ্গে বন্দুকযুদ্ধে অস্ত্রধারী শীর্ষ মাদক ব্যবসায়ী রোকন মিয়া (৩২) নিহত হয়েছে।

সোমবার (৩১ মে) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রোকন গাজীপুর জেলার পুবাইল বিন্দান এলাকার তোতা মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর মাজার বস্তি এলাকায় অভিযান পরিচালনার সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি ছুড়ে। র‍্যাবের গোলাগুলিতে শীর্ষ মাদক ব্যবসায়ী রোকন মিয়া ঘটনাস্থলে নিহত হয়। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরিফ চৌধুরী/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর