ঢাবিতে ছাত্রলীগের হামলায় ছাত্রদল সভাপতিসহ আহত ২০

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় ছাত্রদলের অসহায়দের মাঝে খাবার ও শিক্ষাসামগ্রী বিতরণ কর্মসূচিতে ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১ জুন) দুপুরে টিএসসির জনতা ব্যাংকের সামনে এ হামলার ঘটনা ঘটে।

এতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকনসহ ছাত্রদলের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহত নেতাকর্মীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর পিকুলের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রসহ হামলা করেছে বলে জানিয়েছেন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম।

এ ঘটনার পর ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে মোটরসাইকেল শোডাউন ও মিছিল করেছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর