করোনাভাইরাসের সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে দেশের সকল সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যলয় খোলার দাবিতে আন্দোলন শুরু করেছেন শিক্ষার্থীরা।
বর্তমান পরিস্থিতির মধ্যে কবে বিশ্ববিদ্যালয় খুলবে এ ব্যাপারে আজ মঙ্গলবার (১ জুন) সিদ্ধান্ত জানাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এরইমধ্যে উপাচার্যদের মতামত নেওয়ার পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তও জেনেছে কমিশন।
জানা গেছে, গতকাল সোমবার এ প্রসঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভার্চুয়াল বৈঠক হয়েছে। দীর্ঘসময়ের সেই বৈঠকে নেওয়া সিদ্ধান্ত এবং বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে সরকারের অবস্থান জানিয়ে দেবে ইউজিসি।
এ প্রসঙ্গে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, বৈঠকে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে যেসব সিদ্ধান্ত হয়েছে, সেগুলো সোমবার সংবাদ বিজ্ঞপ্তি আকারে সবাইকে জানিয়ে দেওয়া হবে।
এদিকে আগামী ১৩ জুন থেকে স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে শিক্ষার্থীদের টিকা নেওয়া ছাড়া বিশ্ববিদ্যালয় খোলা যাবে বলে সরকার ও ইউজিসি একাধিকবার জানিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের টিকা দিয়েই বিশ্ববিদ্যালয় খোলার মত জানিয়েছে দুই মন্ত্রণালয় ও কোভিড সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটি। বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে চাপ রয়েছে বলে জানিয়েছেন উপাচার্যরা। তবে সরাসরি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তারা। তাদের মতে, পরীক্ষা শুরু হলে শিক্ষার্থীদের চাপ কমবে।
বার্তাবাজার/নব