মানিকগঞ্জে ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

মানিকগঞ্জের সিংগাইরে ৩ কেজি গাঁজাসহ মোঃ মহিদুর মুন্সি(৪০) নামের এক মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব-৪ এর মানিকগঞ্জ সিপিসি-৩।

সোমবার (৩১ মে) রাত ১০ টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলাম নগর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহিদুর মুন্সিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করে র‍্যাব। মোঃ মহিদুর মুন্সি ওই গ্রামের মোঃ আউয়াল মুন্সির ছেলে।

র‍্যাব-৪ এর মানিকগঞ্জ সিপিসি-৩ এর সিনিয়র এএসপি উনু মং তথ্যটি নিশ্চিত করে বলেন, এলাকা থেকে মাদক নির্মুলে আমরা জিরো টলারেন্সে এ অভিযান অব্যাহত থাকবে।

মিলন মাহমুদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর