নৈশপ্রহরী খুনের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বগুড়ার শাজাহানপুরে মাদ্রাসার নৈশপ্রহরী জয়নাল আবেদীন খুনের ঘটনায় আসামীদের ফাঁসি ও মাদকসেবীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষােভ সমাবেশ করেছে এলাকাবাসী।
মঙ্গলবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত উপজেলার সাজাপুর এলাকায় মাদ্রাসার সামনে শতশত নারী-পুরুষ এই মানব বন্ধনে অংশ নেয়।
মানববন্ধন চলাকালে এলাকাবাসী অভিযােগ করে বলেন, এলাকায় চিহিৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে গেলেও প্রশাসন তাদের আইনের আওতায় আনছেনা। ফলে জয়নাল আবেদীনের মতো নিরীহ মানুষকে খুন হতে হয়েছে।
বক্তরা এই নির্মম খুনের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। সমাবেশ শেষে এক বিক্ষােভ মিছিল এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
খালিদ হাসান/বার্তাবাজার/পি