রাস্তায় হেঁটে বেড়াচ্ছে এক অদ্ভূত আকৃতির প্রাণী। সাদা কাপড়ে মোড়ানো দেখতে অনেকটাই ‘মমি’-র মতো দেখতে। ঘটনাটি ঘটেছে ভারতের ঝাড়খণ্ডের হাজারিবাগের কটকমসান্দি-চতরা রাস্তায়। এ সময় রাস্তা দিয়ে কয়েক জন মোটরসাইকেলে করে যাচ্ছিলেন, তারা এটি দেখে চমকে উঠেন এবং মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণ করেন। পরে সেটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, ঝাড়খণ্ডের হাজারিবাগের কটকমসান্দি-চতরা রোডের মধ্যেই শুক্রবার (২৮ মে) ঘুটঘুটে অন্ধকার রাস্তায় এক অদ্ভূত আকৃতির কাউকে হেঁটে যেতে দেখা যায়। ওই সময় মোটরসাইকেলে চেপে কয়েকজনে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেইসময় রাস্তায় এমন অদ্ভূত আকৃতির কাউকে হেঁটে যেতে দেখে চমকে ওঠেন তারা। মোটরবাইকের হেডলাইটের আলোতে যতটুকু দেখতে পেয়েছিলেন, তা নিজেদের মোবাইলে ভিডিও করেও রাখেন তারা।
পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে খুব বেশি সময়েও লাগেনি। অনেকেরই প্রশ্ন অদ্ভূত আকৃতির বিষয়বস্তুটা কে? মানুষ? ভূত নাকি এলিয়েন? এই নিয়ে এখন জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা অনেকে ঠাট্টা করেই বলছেন, এটা কোনও অন্য গ্রহের জীব!
ওই অদ্ভূত আকৃতির প্রাণীর আওয়াজও সাংঘাতিক। ঘুটঘুটে অন্ধকারে গা ছমছমে পরিবেশে এমন অদ্ভূত আকৃতির কাউকে হেঁটে যেতে দেখে চমকেই ওঠেন মোটরবাইকের আরোহীরা। সূত্র: নিউজ১৮।
https://fb.watch/5RpfFQ5u2G/https://fb.watch/5Rp7hq1-ZZ/
বার্তাবাজার/পি