ঢাকা-কক্সবাজার রুটে বিমান চলাচল শুরু আজ

মঙ্গলবার (১ জুন) থেকে ঢাকা-কক্সবাজার রুটে বিমানের ফ্লাইট চলাচল শুরু হয়েছে। দুটি বেসরকারি এয়ারলাইনস ব্যস্ততম এই রুটে ফ্লাইট শুরুর ঘোষণা দিয়েছে। এতে প্রায় দীর্ঘ দুই মাস পর অভ্যন্তরীণ এই রুটে বিমান চলাচলের ঘোষণা আসল।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, আজ মঙ্গলবার থেকে ঢাকা-কক্সবাজার গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।

এর আগে গত ৫ এপ্রিল থেকে অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট পরিচালনায় নিষেধাজ্ঞা দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সারাদেশে গণপরিবহন বন্ধের ঘোষণার আওতায় এই বিধিনিষেধ আরোপ করা হয়।

এরপর ২০ এপ্রিল থেকে দেশের অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়। তবে ঢাকা-কক্সবাজার-ঢাকা আকাশপথে উড়োজাহাজ চলাচল এত দিন বন্ধ ছিল। সেটি আজ থেকে চালু হলো।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর