ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করলো আরব আমিরাত

ইসরায়েলের রাজধানীতে দূতাবাসের উদ্বোধন করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি এর মধ্য দিয়ে ২৬ বছর পর প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করলো।

রোববার (৩০ মে) এ দূতাবাসের উদ্বোধন করলো আরব আমিরাত।

সম্প্রতি বন্ধ ফিলিস্তিনির ওপর ইসরায়েলের আগ্রাসন নিয়ে কোনো ধরনের মন্তব্য করেনি সংযুক্ত আরম আমিরাত। যুদ্ধ বিরতির ৮ দিন পর তারা আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করলো।

এর আগে ১৯৯৬ সালে ‘ওয়াদি চুক্তি’র আওতায় ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিলো জর্ডান।

এরপর গত ২৬ বছরে আর কোনো আরব দেশ ইসরায়েলের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করেনি। যদিও অনেকে পরোক্ষভাবে দেশটির সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর