সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলা পরিকল্পনা করার মামলায় ইসলামিক বক্তা মাওলানা আমির হামজা দায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে।
সোমবার (৩১ মে) পাঁচ দিনের রিমান্ড শেষে তাঁকে ঢাকা মহানগর হাকিম আদালতে তোলা হয়। এই সময় তিনি সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলার পরিকল্পনার মামলায় দায় স্বীকার করে জবানবন্দি দিতে রাজি হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মোরশেদ আল মামুন ভূঁইয়া তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
গত ২৪ মে বিকালে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা এলাকার গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে হামজাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটিটিসি’র একটি দল।
বার্তাবাজার/ই.এইচ.এম