পশ্চিমবঙ্গে নারদা দুর্নীতি মামলার অবশিষ্ট অংশের শুনানি হয়েছে আজ সোমবার। কোলকাতা হাইকোর্টের ৫ সদস্যের ডিভিশন বেঞ্চে এই শুনানি চলছে।
আসামিদের জামিন স্থগিত রাখাসহ মামলাটি অন্য রাজ্যে স্থানান্তর করা যাবে কি না, তা নিয়ে শুনানি হবে। আজ দুই পক্ষের যুক্তি তর্কের পর ডিভিশন বেঞ্চ এ–সংক্রান্ত রায়ও দিতে পারেন।
তবে মামলা অন্য রাজ্যে সরানো যাবে কি না, তা নিয়ে প্রশ্ন আছে। কারণ, অন্য রাজ্যে স্থানান্তর করতে গেলে সুপ্রিম কোর্টের অনুমতি নিতে হয়। সেক্ষেত্রে সিবিআই আবারো সুপ্রিম কোর্টের দারস্থ হতে পারে। এর আগে, গেল শুক্রবার বেঞ্চ চার প্রভাবশালী তৃণমূল নেতাকে অন্তর্বর্তী জামিন দেন।
নারদা দুর্নীতি মামলায় জামিন পাওয়া পশ্চিমবঙ্গের চার নেতা হলেন সাবেক মন্ত্রী ও বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়, কলকাতা পৌর করপোরেশনের সাবেক মেয়র ও বর্তমান মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম, সাবেক মন্ত্রী ও নবনির্বাচিত তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং কলকাতা পৌর করপোরেশনের সাবেক মেয়র ও বর্তমান বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়।
বার্তাবাজার/ই.এইচ.এম