মোংলা ইপিজেডে কারখানা লে অফ ঘোষণা, কর্মহীন সাড়ে তিন হাজার শ্রমিক

করোনায় ভারতে রপ্তানি আদেশ বন্ধ থাকায় মোংলা ইপিজিড এ একটি কারখানা লে-অফ ঘোষণা করা হয়েছে। সোমবার (৩১ মে )বিকালে মোংলা ইপিজেড এ লাগেজ উৎপাদনকারী বৃহৎ প্রতিষ্ঠান ভি আই পি নামক কারখানাটি লে অফ ঘোষণা করে মালিক পক্ষ। মঙ্গলবার ১ জানুয়ারী থেকে লে অফ কার্যকর হবে। এর ফলে ভিআইপি কারখানার কর্মরত প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে।

ভারতীয় মালিকানা ওই প্রতিষ্ঠানের হেড অফ এইচ আর (বাংলাদেশ) মিজানুর রহমান খান জানান, করোনার কারনে ভারতে তাদের উৎপাদিত পণ্য রপ্তানি বন্ধ রয়েছে দির্ঘ দিন ধরে। এর ফলে তাদের উৎপাদিত পন্য সংরক্ষনের স্থান সংকট দেখা দিয়েছে। অন্য দিকে চীন থেকে আমদানী করা ৮৬ কন্টেইনার কাচামাল মোংলা বন্দর জেটিতে পড়ে রয়েছে। রপ্তানী করতে না পারায় তারা কাচামালও সংরক্ষন করতে পারছেন না। এর ফলে তারা আপাতত ১৫ দিনের জন্য কারখানাটি লে অফ ঘোষণা করেছেন।

ভারতে করোনার সংক্রমন কমে যাওয়ায পর পুনরায় রপ্তানী আদেশ চালু হলে লেঅফ প্রত্যাহার করবেন বলে জানান প্রতিষ্ঠানটির বাংলাদেশের প্রধান এ কর্মকর্তা।

মোংলা ইপিজেড এর জেনারেল ম্যানেজার ছিদ্দিকুর রহমান বার্তাবাজারকে জানান, লে অফ থাকাকালীন সময়ে ভিআইপি প্রতিষ্ঠানটি তাদের শ্রমিকদের অর্ধেক বেতন প্রদান করতে হবে।

কামরুজ্জামান জসিম/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর