সিংগাইরে ৩ ফসলি জমি থেকে ইটভাটা উচ্ছেদের দাবিতে কৃষকদের মানববন্ধন

‘ইটভাটার করাল গ্রাস, জামির্ত্তা ইউনিয়নের পাকা ধানের সর্বনাশ’ স্লোগানে মানিকগঞ্জের সিংগাইরের জামির্ত্তা ইউনিয়নের ৩ ফসলি জমি থেকে ইটভাটা উচ্ছেদ ও ইটভাটার বিষাক্ত গ্যাসে পুড়ে যাওয়া পাকা ধানের উপযুক্ত ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত কৃষকসহ সাধারণ জনতা।

সোমবার (৩১ মে) বিকাল সাড়ে ৪টার দিকে বাস্তা-মানিকনগর সড়কের হাতনি এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্টিত হয়।

মানবন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মাস্টার, অনলাইন পোর্টাল সময় বাংলার সম্পাদক ইঞ্জি. আবু সায়েম, শাহিনুর রহমান, আলহাজ্ব আবুল কালাম প্রমুখ।

এসময় বক্তারা ইটভাটা মালিকদের হুশিয়ারি করে বলেন, আগামী শুক্রবারের আগে কৃষকদের ক্ষতিপূরণ দেয়া না হলে আরো কঠোর কর্মসূচি হাতে নিবেন।

আরো বলেন, বিগত ৪ বছর ধরে ধানের ক্ষতি হয়ে আসছে এবং কৃষকরা ইটভাটা বন্ধের দাবি করলেও মালিকরা প্রভাবশালী হওয়ায় কোন কাজে আসছে না। স্থানীয় প্রশাসনেরও তেমন সহযোগিতা না পাওয়ার অভিযোগ এবং প্রতি বছর ক্ষতি হলেও এর কোন স্থায়ী সমাধান না করায় ক্ষোভ প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

ইটভাটার বিষাক্ত গ্যাসে শতাধিক কৃষকসহ এলাকার গণ্যমান্য ও সচেতন সাধারণ মানুষ উপস্থিত ছিলেন মানববন্ধনে।

মিলন মাহমুদ/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর