মেয়াদউর্ত্তীণ ও নকল ঔষুধ বিক্রির দায়ে তিন ফামের্সীকে জরিমানা

টাঙ্গাইল শহরের রেজিষ্ট্রিপাড়া এলাকায় রেজিষ্ট্রেশনবিহীন, মেয়াদউর্ত্তীণ ও নকল ঔষুধ বিক্রির দায়ে তিন ফামের্সীকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩১ মে) বিকেলে টাঙ্গাইল র‌্যাব ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি- ৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল শহরের রেজিষ্ট্রিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে রেজিষ্টেশনবিহীন, মেয়াদ উর্ত্তীণ ও নকল ঔষুধ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়।

টাঙ্গাইলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খায়রুল ইসলাম জানান, টাঙ্গাইল শহরে রেজিষ্টেশনবিহীন, মেয়াদ উর্ত্তীণ ও নকল ঔষুধ বিক্রির দায়ে মধুবন ফার্মেসী ইউনানীকে ১ লক্ষ টাকা, রিমু-শিমু ঔষধালয়কে ১ লক্ষ টাকা ও কাশেম ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত ঔষুধ গুলো ধ্বংস করা হয়।

এসময় টাঙ্গাইল ঔষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোছাঃ নার্গীস আক্তার, জেলা প্রশাসন ও র‌্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

হাসান সিকদার/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর