ফরিদপুরের সদরপুরে বজ্রপাতে সানজিদ মাতুব্বর (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরো তিনজন মারাত্মকভাবে আহত হয়েছে। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। সানজিদ রামচন্দপুর গ্রামের বাদশা মাতুব্বরের ছেলে।
জানা গেছে, সকালে বাড়ির পাশে একটি আম গাছ থেকে আম পাড়তে যায় চার তরুণ। এসময় বৃষ্টি এবং বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় কলেজছাত্র সানজিদ। এসময় মারাত্মকভাবে আহত হয় বাঁধন (২০), শরীফ শেখ (১২) ও বায়জিদ (১৩)। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
আহতদের মধ্যে বাঁধনের শরীর ঝলসে গেছে। তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/ভিএস