দেশের ১২ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। সোমাবার (৩১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এই নিয়োগ দিয়ে একটি আদেশ জারি করেন। এই প্রথম ২৪তম বিসিএস ক্যাডারদের ডিসি হিসেবে নিয়োগ দেয়া হলো।
নতুন জেলা প্রশাসক নিয়োগপ্রাপ্ত জেলাগুলো হলো- মানিকগঞ্জ, খুলনা, শেরপুর, ফেনী, পাবনা, পটুয়াখালী, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নরসিংদী, মুন্সিগঞ্জ, সাতক্ষীরা ও নাটোর।
নতুন ডিসিদের মধ্যে আইনমন্ত্রী আনিসুল হকের একান্ত সচিব আবু সেলিম মাহমুদ-উল হাসানকে ফেনী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আবদুল লতিফকে মানিকগঞ্জ, ঢাকার জোনাল সেটেলমেন্ট অফিসের জোনাল সেটেলমেন্ট অফিসার মো. মোমিনুর রশিদকে শেরপুর, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের একান্ত সচিব বিশ্বাস রাসেল হোসেনকে পাবনা, স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানকে ঠাকুরগাঁও, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) জহুরুল ইসলামকে পঞ্চগড়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত উপসচিব আবু নঈম মোহাম্মদ মারুফ খানকে নরসিংদী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামাল হোসেনকে পটুয়াখালী, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব কাজী নাহিদ রসুলকে মুন্সিগঞ্জ, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের একান্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবিরকে সাতক্ষীরা, ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শামীম আহমেদকে নাটোরের ডিসি করা হয়েছে।
এ ছাড়া মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারকে বদলি করে খুলনার ডিসি করা হয়েছে।
বার্তাবাজার/ই.এইচ.এম