নাট্য অভিনেতা কবির বিন সামাদের সংগ্রামী জীবন

এই হ্যালো। আলোচিত একটি ডায়ালগ। সোস্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে এই হ্যালোর মাধ্যমে। যেখানেই অসঙ্গতি সেখানেই তার এই হ্যলো ফোনকল। একাই করে যাচ্ছেন অনেক কাজ। প্রথম দিকে শুধু গানের শিল্পী হিসাবে পরিচিত পেলেও এখন একজন নাট্য অভিনেতাই শুধু নয় পরিচালকও বটে। নিজে গান লেখা সুরের পাশাপাশি দারুন কন্ঠও তার। হ্যাঁ, বলছিলাম কবির বিন সামাদের কথা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সুস্থ সাংস্কৃতি প্রেমীদের কাছে পরিচিত একটি নাম।

ছাত্র জীবনে বাবাকে হারিয়ে হুচোট খেলেও হাল না ছাড়ার ফল পাচ্ছে এখন। সংসারের বড় ছেলে হওয়াতে উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি বাবা ইন্তেকাল করাই সংসারের ভার কাঁধে নিয়ে প্রবাসেও পাড়ি জমিয়েছিলো একসময়। আর সেখানে বসেও থেমে থাকেনি তার সুস্থ সংস্কৃতি বিকাশের কর্ম। তিল তিল করে আজ যেন তাল। করোনাকালীন সময়ে হ্যান্ড মাইক নিয়ে করোনা সচেতনতার গান গেয়ে সাড়া ফেলেছিলো বিভিন্ন শহর নগরে।

নিজেই প্রতিষ্ঠিত করেছে ঠিকানা টিভি ডট। সেখানে ইউটিউবে ৬ লক্ষাধিক সাবস্ক্রাইবারের পাশাপাশি ফেসবুক পেইজেও প্রায় ১ মিলিয়ন ফলোয়ার। আমরা তার কাছে জানার চেষ্টা করেছি তার বা ঠিকানা টিভি ডট প্রেসের মূল লক্ষ্য কি? জবাবে জানিয়েছে, সত্য এবং সুন্দরের পক্ষে কাজ করে যাওয়াই মূল লক্ষ্য। অপসাংস্কৃতির সয়লাব এবং ভিনদেশীয় অনুষ্ঠানের বিকল্প মূল ধারার সাংস্কৃতির চর্চা ও তার বাস্তবায়নে কাজ করে যেতে চান আজীবন।

বার্তাবাজার/বীর সাহাবী

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর