টাঙ্গাইলে দু’টি নবজাতকের মরদেহ উদ্ধার

টাঙ্গাইল শহরে পর পর দু’টি নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩১ মে) দুপুরে ও বিকেলে শহরের বটতলা সিএনবি রোড় থেকে এ দুটি লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, প্রথমে দুপুরের দিকে সিএনবি রোড দিয়ে যাওয়ার সময় হঠাৎ পলিথিনে মোড়ানো একটি নবজাতকের লাশ দেখতে পাই। কোন পশু-পাখি যেন নবজাতকের লাশটি নিয়ে যেতে না পারে সেজন্য ৯৯৯ কল দেই। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরে একই রোডে বিকেল ৩ টার দিকে আরেকটি নবজাতকের লাশ দেখতে পেরে পুলিশকে খবর দেয়া হয়।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, প্রথমে দুপুরের দিকে খবর পেয়ে একটি নবজাতকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে লাশটি সুরতহাল করে সৎকার করা হয়। নিহতের নাভি কাটা এবং পলিথিনে মোড়ানো অবস্থায় ছিলো।

পরে বিকেলে একই এলাকায় নর্দমা থেকে আরেকটি নবজাতকের লাশ উদ্ধার করা হয়। নিহতের লাশ পলিথিন মোড়ানো ছিলো।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর