ধামইরহাটে গ্রামীণ রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
নওগাঁর ধামইরহাটে ভোগান্তির অবসান কাটিয়ে অবশেষে বিহারীনগর পাকা রাস্তা থেকে হাটখোলা পর্যন্ত গ্রামীণ রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ মে) সকালে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. শহীদুজ্জামান সরকার এমপির বিশেষ বরাদ্দ থেকে এ রাস্তাটির নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল।
এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক সরকার, কাউন্সিলর মো. মুক্তাদিরুল হক, মাহবুব আলম বাপ্পি, আমজাদ হোসেন, মহিলা কাউন্সিলর জেসমিন সুলতানা প্রমুখ।
রেজুয়ান আলম/বার্তাবাজার/পি