পাংশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল বিতরণ

রাজবাড়ীর পাংশায় বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগ্রাম ব্যাতিত) শীর্ষক কর্মসূচির আওতায় চলতি ২০২০-২১ অর্থ বছরে উপজেলার বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (৩১ মে) উপজেলা পরিষদ চত্বর ও উপজেলা হল রুমে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ৫ জন কলেজ শিক্ষার্থীকে ৯৬০০ টাকা, ২১ জন মাধ্যমিক স্কুল শিক্ষার্থীকে ৬০০০ টাকা, ১১ জন প্রাইমারি স্কুল শিক্ষার্থীকে ২৪০০ টাকা ও ২০ জন শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল প্রদান করা হয়।

এছাড়াও ৫৭ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন, পৌর মেয়র ওয়াজেদ আলী মাস্টার, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, রোকেয়া বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর