গ্রিন লাইফের চিকিৎসক লিপির রক্তাক্ত মরদেহ উদ্ধার

রাজধানীর কলাবাগান এলাকা থেকে গ্রিন লাইফ হাসপাতালের চিকিৎসক কাজী সাবিরা রহমান লিপির (৪৭) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩১ মে) কলাবাগানের ৫০/১ ফার্স্ট লেনের বাড়ির নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি গ্রিন লাইফ হাসপাতালের রেডিওলোজি বিভাগের চিকিৎসক ছিলেন।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) রব্বানী বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে মরদেহ উদ্ধারের ঘটনায় ওই বাড়িতে পৌঁছেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন।

এদিকে, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে ডিবি হেফাজতে (আটক নয়) নেওয়া হয়েছে। তারা হলেন- সাবলেটের বাসিন্দা কানিজ সুবর্ণা, তার এক বন্ধু ও বাসার দারোয়ান রমজান।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর