বালিয়াকান্দিতে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

“আসুন আমরা প্রতিজ্ঞা করি, জীবন বাঁচাতে তামাক ছাড়ি” এ প্রতিপাদ্যেকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়।

সোমবার (৩১ মে) বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্তর থেকে শুরু হয়ে শহরের প্রধাণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়ে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.শাফিন জব্বার, উপজেলা আ.লীগ সভাপতি আব্দুল হান্নান মোল্লাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর