আশরাফুল-সৈকত-এনামের ব্যাটে লড়াইয়ের পুঁজি পেল শেখ জামাল

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শুরুটা ভালো হলো না নাসির হোসেনের। খেলাঘর সমাজ কল্যাণের বিপক্ষে ডাক মেরে ডিপিএল শুরু করেছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের এই অলরাউন্ডার।

অন্যদিকে দুর্ভাগা বলা চলে মোহাম্মদ আশরাফুলকে। হাফসেঞ্চুরির কাছাকাছি গিয়ে ফিরতে হয়েছে তাকে। প্রথমে ব্যাট করতে নেমে সৈকত আলীকে নিয়ে দারুণ শুরু করেন আশরাফুল।

কিন্তু ২৫ বলে ৪ চার ও ২ ছয়ে ৩৮ রান করে রিশাদ হোসেনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরেন সৈকত। সৈকত ফেরার পর আউট হন আশরাফুল। ৩৪ বলে ৬ চারে ৩৮ রান করে রান আউটের শিকার হয়ে ফিরেন তিনি।

তিন নম্বরে ব্যাট করতে নেমে ব্যর্থ হন নাসির। ৫ বল খেলে কোনো রান করে পারেননি তিনি। খালেদ আহমেদের বলে বোল্ড হয়ে সাঝঘরে ফিরেন তিনি। এরপর ১৭ বলে ২১ রান করে ফিরেন দলের অধিনায়ক নুরুল হাসান সোহান।

তানভির হায়দারের ১৭ ও এনামুল হক এনামের ৪ বলে ১৯ রানের ঝড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রান করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

খেলাঘর সমাজ কল্যাণ সমিতির হয়ে খালেদ ২টি, রিশাদ ও ইরফান ১টি করে উইকেট শিকার করেন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর