জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) একটি প্রতিনিধি দল নোয়াখালীর ভাসানচর পরিদর্শনকালে রেশনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রোহিঙ্গারা।
সোমবার (৩১ মে) সকালে ইউএনএইচসিআর’র ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল সেখানে বসবাসরত রোহিঙ্গাদের খোঁজখবর নিতে গেলে বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল করে রোহিঙ্গারা।
বিক্ষোভ মিছিলে তারা জানায়, প্রতিমাসে তাদের ৫০০০ হাজার টাকা করে দেওয়ার কথা থাকলেও তা দেয়া হচ্ছে না। নিম্নমানের খাবার, নিম্নমানের রেশন, কর্মসংস্থান ও পর্যাপ্ত চিকিৎসা না থাকায় তারা এই বিক্ষোভ মিছিল করেন।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে ঘটনার সতত্যা নিশ্চিত করেন ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহে আলম। তিনি জানান, বিভিন্ন সুযোগ সুবিধার দাবি জানিয়ে রোহিঙ্গারা এই বিক্ষোভ করেন।
বার্তাবাজার/নব