শেরপুরে বয়স্ক ভাতার টাকা প্রতারণা করে নেওয়ার অভিযোগ

বগুড়ার শেরপুরের শেরুয়া গ্রামে বয়স্ক ভাতাভোগী মকুল হোসেন তকবেলের মোবাইল থেকে ৩ হাজার টাকা ইনছান আলী নামের এক ব্যক্তি প্রতারণা করে নিজের মোবাইলে নেওয়ার ঘটনায় ২৯ মে শনিবার রাতে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রতারকের বিরুদ্ধে অভিযোগ হলেও থানা পুলিশ অজ্ঞাত কারণে এখনও কোন ব্যবস্থা নেযনি।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া গ্রামের মৃত পরসুল্লাহ শেখের ছেলে বয়স্ক ভাতাভোগী শতবর্ষি মকবুল হোসেন তকবেলের মোবাইলে জিটুপি পদ্ধতিতে ৬ মাসের ৩ হাজার টাকা প্রদান করেন সরকার। সেই টাকা তার মোবাইলে এসেছে কিনা তা জানতে চায় একই উপজেলার সুঘাট ইউনিয়নের সাঁতাড়া গ্রামের ইছহাকের ছেলে ইনছানের কাছে। প্রতারক ইনছান তার বিকাশ একাউন্টের পিন নাম্বারটি নিয়ে তার মোবাইলে নাম্বারে সেন্ড মানির মাধ্যমে চুরি করে নেয় এবং ভাতাভোগী মকবুল হোসেন তকবেলকে বলে তার মোবাইলে কোন টাকা আসেনি।

পরে অন্য মারফত ভাতাভোগী জানতে পারে যে তার মোবাইলে টাকা এসেছিল কিন্তু কেউ সেই টাকা সেন্ড মানি করে নিয়েছে। এ ঘটনায় ভাতাভোগী মকবুল হোসেন তকবেল বাদি হয়ে গত শনিবার রাতে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নেয়ার জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ওবায়দুল হক সুপারিশ করেন। অভিযোগের ৩ দিন পার হলেও শেরপুর থানা পুলিশ কি কারণে ওই প্রতারকের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেন না। এই প্রশ্ন এখন অনেকে মুখে।

এ ব্যাপারে উপজেলা সমাসসেবা কর্মকর্তা মো. ওবায়দুল হক বলেন, অসহায় মানুষকে সহযোগিতার নামে ইনছান আলী প্রতারণা করেছে। তার শাস্তি হওয়া প্রয়োজন।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, একটি অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর