ইছামতি নদী পুনঃখননের দাবিতে পাবনা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও
হাইকোর্ট এর নির্দেশ মোতাবেক পাবনার ইছামতি নদী পুনঃখনন ও উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়নের দাবিতে পাবনা জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে পাবনা ইছামতি নদী উদ্ধার আন্দোলনের সাথে সম্পৃক্ত স্থানীয় বেশ কিছু সামাজিক সংগঠন।
আজ সোমবার দুপুরে দিকে জেলা প্রশাসক কার্যালয়ের মূল ফটকের সামনে ব্যানার নিয়ে বিক্ষোভ প্রর্দশন করেন।
ঘন্টাব্যাপী এই চলা জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও কর্মসূচির আয়োজন করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ইছামতি নদী উদ্ধার আন্দোলন ও বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সাথে সম্পৃক্ত বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সাংবাদিকসহ সমাজের নানা শ্রেনী পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুল রহিম পাকন, বীর মুক্তিযোদ্ধার আবুল কালাম আজাদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সহ-সভাপতি অ্যাড. তোসলিম হাসান সুমন, ইছামতি নদী উদ্ধার আন্দোলনের সভাপতি এস এম মাহাবুব আলোম, বাপার সাধারন সম্পাদক আব্দুল হামিদ খান, নদী বাঁচাও আন্দোলনের সাধারন সম্পাদক মোঃ শহীদুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, পাবনা বাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিলো শত বছরের ঐতিহ্যবাহী এই ইছামতি নদী পুনঃ খননের। দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পরে সরকার ইছামতি নদী পুনরুজ্জীবতি করার জন্য অর্থ বরাদ্দ দিয়েছে। চলতি বছরের মার্চ মাসে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হওয়া এই নদীর খনন ও উচ্ছেদ কাজের তেমন কোন অগ্রগতী নেই বল্লেই চলে। এই খনন কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান দায়সারা ভাবে কাজ করে নদী খনন দেখাতে চাইছেন। সরকারের এই উন্নয়ন নদী খনন কাজ নিয়ম মাফিক না করে নিজেদের উচ্ছামত কাজ করে অর্থ উত্তোলন করার পায়তারা করছে তারা। এই কাজের দেখ ভালের দায়িত্বে থাকা পাবনা পানি উন্নয়ন বোর্ড কোন রকমের নজর দারি করছে না। তাই হাইকোর্ট এর দেয়া নির্দেশ মোতাবেক আর নদী খননের দরপত্রের নিয়ম অনুযায়ী পরিকল্পা মাফিক নদী খনন করার জন্য প্রশাসনের সুদৃষ্ঠি প্রত্যাশা করেন আন্দোলনকারীরা। এই নদী খনন কাজ যদি সঠিক নিয়মে না করা হয় তবে আগামী দিনে পানি উন্নয়বোর্ড ঘেরাও কর্মসূচি দেয়া হবে বলে ঘোষনা দেয়া হয়।
পরে কর্মসূচিতে অংশ গ্রহণ করা নেতাকর্মীরা লিখিত অভিযোগ জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন। জেলা প্রশাসনক এই নদী খনন কাজের বিষয়ে সংশ্লিষ্ঠ বিভাগের দায়িত্বরত কর্মকর্তাদের সাথে কথা বলে কাজের মান সঠিক ভাবে করার জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আর কাজের মান সঠিক ভাবে না করা হলে এই কাজের কোন অর্থ উত্তলন করতে দেয়া হবে বলে জানিয়ে দেন।
মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/পি