সাত জেলায় লকডাউন দিতে স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশ

দেশের সীমান্তবর্তী জেলায় করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ৭ জেলায় লকডাউন দিতে পারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি।

সোমবার (৩১ মে) দুপুরে মন্ত্রী পরিষদে এই সুপারিশ পাঠানো হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মো. খুরশিদ আলম।

এর আগে গতকাল সীমান্তবর্তী ওই সাত জেলাকে লকডাউনের মধ্যে আনতে সুপারিশ করে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব ও জনস্বাস্থ্য বিষয়ক কমিটি। জেলাগুলো হল- নওগাঁ, নাটোর, রাজশাহী, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া ও খুলনা।

এদিকে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত সোমবার (২৪ মে) রাত থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় এক সপ্তাহের লকডাউন দেওয়া হয়। চলমান লকডাউনের মেয়াদ আরও সাতদিন বাড়িয়ে আগামী ৭ জুন পর্যন্ত ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (৩১ মে) দুপুরে জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ তার কার্যালয়ে প্রেস বিফিংয়ে এ ঘোষণা দেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলায় এখন পর্যন্ত ১ হাজার ৭২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ঈদের পর থেকে ৬’শ মতো রোগী শনাক্ত হয়েছে। ঈদের আগে নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ১৪ শতাংশ, ঈদের পর তা ২৬ মে ৫৫ শতাংশ এবং ৬২ শতাংশে উঠেছিল। তবে পরে একটু কমেছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর