বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরু করেছে আবাহনী লিমিটেড। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ৭ উইকেটে জয় পেয়েছে আবাহনী।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১২০ রান করে পারটেক্স স্পোর্টিং ক্লাব। কিন্তু বৃষ্টির কারণে কার্টেল ওভারে জয়ের জন্য আবাহনীর সামনে লক্ষ্য দাঁড়ায় ১০ ওভারে ৭০ রানের।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আবাহনীর। মাত্র ২ রান করে আউট হন নাজমুল হোসেন শান্ত। আরেক ওপেনার নাঈম শেখ ১৭ বলে ১৯ রান করে ফিরেন। এছাড়াও সুবিধা করতে পারেননি আফিফ হোসেন।
তবে মুশফিকুর রহিমের ২৬ বলে ৩ চার ও ১ ছয়ে ৩৮ রানের অপরাজিত ইনিংসে ভর করে জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী। মুশফিকের সঙ্গে ৬ রানে অপরাজিত ছিল মোসাদ্দেক হোসেন।
পারটেক্সের হয়ে নিহাদ উজ জামান, শাহবাজ চৌহান ও ইমরান আলি ১টি করে উইকেট শিকার করেন।
বার্তাবাজার/নব