পাকুন্দিয়ায় প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও চেক বিতরণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে নিহত ও অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।

সোমবার (৩১ মে) সকালে উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ে বজ্রপাতে নিহত উপজেলার নারান্দী ইউনিয়নের পুড়াবাড়িয়ার উসমান হারুনী রাকিবের পিতা মোঃ রফিকুল ইসলামের হাতে বিশ হাজার টাকার চেক ও অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্ত পৌরসদরের উত্তর পাড়ার মৃত আছম উদ্দিনের ছেলে মোহাম্মদ আলীর হাতে দুই বান্ডিল ঢেউটিন এবং ছয় হাজার টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (অতিঃদাঃ) একেএম লুৎফুর রহমান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রওশন করিম।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আনোয়ার হোসন, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ কফিল উদ্দিন, হাজী জাফর আলী কলেজের প্রভাষক তরিকুল হাসান শহীন, প্রদর্শক আতাউর রহমান সোহাগ, লক্ষিয়া উচ্চ বিদ্যায়ের সহকারী শিক্ষক শরিফুল আলম, পাকুন্দিয়া বাজারের ব্যাবসায়ী রাজন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

হুমায়ুন কবির/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর