পাকুন্দিয়ায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে।

সোমবার (৩১ মে) ‘আসুন আমরা প্রতিজ্ঞা করি, জীবন বাঁচাতে তামাক ছাড়ি, এই প্রতিপাদ্যে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরসদর বাজারে র‍্যালি ও উপজেলা পরিষদ অডিটরিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) একেএম লুৎফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলান রেনু, বিশেষ অতিথি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আনোয়ার হোসন, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ কফিল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রওশন করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা ধুমপান ও মাদক প্রতিরোধ কমিটির যুগ্ন-আহব্বায়ক হাজী জাফর আলী কলেজের প্রভাষক তরিকুল হাসান শহীন, প্রদর্শক আতাউর রহমান সোহাগ, হুমায়ুন কবির, লক্ষিয়া উচ্চ বিদ্যায়ের সহকারী শিক্ষক শরিফুল আলম, সদস্য মোঃ ইলিয়াস প্রমুখ উপস্থিত ছিলেন।

হুমায়ুন কবির/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর