মোটরসাইকেল কিনে না দেওয়ায় শেষ পর্যন্ত বিষপানে আত্মহত্যা করেছে জোবায়ের (১৭) নামে এক মাদরাসা ছাত্র।
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামের ডিম ব্যবসায়ী মিজানুর রহমানের ছেলে জোবায়ের মাগুরা সিদ্দিকীয় আলিম মাদরাসার দশম শ্রেণীর শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, বাবার কাছে ইয়ামাহা আর-১৫ লেটেস্ট থ্রি ভার্সনের মোটর সাইকেল কিনে দেয়ার দাবি করে। কিন্তু বাবা মিজানুর রহমানের তাৎক্ষণিকভাবে দামি মোটর সাইকেল কিনে দেওয়ার সামর্থ নেই। যে কারণে তিনি আজকাল করে সময় নিচ্ছিলেন। তারপরও জোবায়ের শনিবার সকালে আবারও বাবার কাছে মোটর সাইকেলের বায়না ধরে। অথচ বাবা অপারগ। এ অবস্থায় কিনে দেয়া সম্ভব নয় জানালে জোবায়ের নিজেদের মুরগির খামারের মধ্যে বিষপান করে।
এলাকাবাসি জানতে পেরে তাকে প্রথমে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রবিবার সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় মহম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানা গেছে।
তাছিন জামান/বার্তাবাজার/পি