আজ থেকে শুরু হলো ঢাকা প্রিমিয়ার লিগ

জমজমাট ঘরোয়া আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) মাঠে গড়ালো আজ থেকে। ১২ দলের অংশগ্রহণে এবারের আসর হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এবারের আসরে খেলছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টায় মাঠে নামে পারটেক্স স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেড। টস জিতে বোলিং করছে আবাহনী লিমিটেড।

অন্যদিকে বিকেএসপিতে লড়ছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন। প্রথমে ব্যাট করছে ব্রাদার্স ইউনিয়ন। একই মাঠগুলোতে দুপুর দেড়টায় শুরু হবে দ্বিতীয় ম্যাচ।

দুপুর দেড়টায় মাঠে নামবে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব-খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-গাজী গ্রুপ ক্রিকেটার্স ও মোহামেডান স্পোর্টিং ক্লাব-শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর