সোমবার রাজধানীর যেসব এলাকায় ৯ ঘণ্টা গ্যাস থাকবে না

সংস্কার কাজের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। রবিবার (৩০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি ভিত্তিতে গ্যাসের স্বল্পচাপ সমস্যা দূর করার লক্ষ্যে পূর্ব বায়তুল আমান হাউজিং এলাকায় গ্যাসের টাই ইন কাজের জন্য আগামী ৩১ মে সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত শেখেরটেক, আদাবর, বায়তুল আমান হাউজিং, মেহেদী আলিফ হাউজিং ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর