ঝিকরগাছায় ২ নারী ও ১ পুরুষের আত্মহত্যা

যশোরের ঝিকরগাছা এক রাতে তিনটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে ২ টি নারী ও ১ টি পুরুষ। গতকাল (৩০ মে) সন্ধ্যা থেকে রাত ১১ টার মধ্যে এঘটনা ঘটে।

এরপর ওই রাতে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থাল থেকে তিনটি লাশ উদ্ধার করে থানাতে নিয়ে যান। তিনটি লাশের মধ্যে ময়না তদন্তের জন্য ২ টি মর্গে পাঠানো হয় এবং ১ টি বাড়িতে পাঠানো হয়।

তিনটি আত্মহত্যার মামলায় দুইটি লাশ সোমবার (৩১ মে) দুপুরে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হল কিন্তু একটি লাশ ময়নাতদন্ত বাদেই কেন বাড়িতে পাঠানো হলো? এবিষয়ে চাপা ক্ষোভ এলাকাবাসীর।

ঝিকরগাছা থানা সুত্রে অপমৃত্যু মামলা সুত্রে জানা যায়, রবিবার (৩০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিশ্রিদেয়াড়া গ্রামের সালাউদ্দিনের স্ত্রী হালিমা খাতুন (৩০) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে বলে অভিযোগ ওঠেছে। এঘটনায় থানায় অপমৃত্যু মমলা হয়েছে। মামলা নং ১৯, তারিখ- ৩০/০৫/২০২১ইং।

এরপর রাত ৮টা ১৫ মিনিটের সময় দোসতিনা গ্রামের জালাল’র ছেলে তাছিরুল (১৭) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে বলে অভিযোগ ওঠেছে। এঘটনায় থানায় অপমৃত্যু মমলা হয়েছে। মামলা নং ২০, তারিখ- ৩০/০৫/২০২১ইং।

এরপর পরই রাত ১২টা ১০মিনিটের সময় লাউজানী গ্রামের আব্দুর রফিকের স্ত্রী শিউলী (২০) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে বলে অভিযোগ ওঠেছে। এঘটনায় থানায় অপমৃত্যু মমলা হয়েছে। মামলা নং ২১, তারিখ- ৩১/০৫/২০২১ইং।

থানায় তিনটি আত্মহত্যার বিষয়ে মামলার তদন্তকারী অফিসার এসআই (নিঃ) সৈয়দ মোঃ আবু সুফিয়ান বার্তা বাজারকে জানান, মহিলা ২টির লাশের মরদেহ ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাছিরুলের লাশ বাড়ি পাঠানোর বিষয় জানতে চাইলে তিনি বলেন, বাপের মোবাইল কিনে দেওয় নিয়ে মান অভিমান। ওদের কোন কমপ্লেন নাই। বাবা ছেলের গ্যাঞ্জাম। আনম্যাচুয়েড ওর বয়স ১৬/১৭ বছর।

এ্যান্টনি দাস অপু/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর