বস্তায় মৃতদেহ, নেই হাত-পা-মাথা

রাজধানীর মহাখালীর কাঁচাবাজার এলাকা থেকে মাথা ও হাত-পা কাটা বস্তাবন্দী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩০ মে) রাতে বনানী থানা পুলিশ ওই মরদেহটি উদ্ধার করে। এই তথ্য নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব।

তিনি বলেন, কাঁচাবাজারের পাশে মসজিদ গলিতে বস্তাবন্দী একটা মরদেহ পড়ে আছে- এমন খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। পরে বস্তা খুলে দেখতে পান, মৃতদেহটির মাথা ও হাত-পা কাটা। সেগুলো কোথায় তা এখনও জানা যায়নি, অনুসন্ধান করছে পুলিশ।

তিনি বলেন, মৃতদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। তবে এখনও নিহতের পরিচয় পাওয়া যায়নি। ঠিক কী কারণে এমন ঘটনা ঘটেছিলো এবং কে বা কারা ঘটিয়েছে সে বিষয়ে তদন্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজগুলো পর্যালোচনা করা হচ্ছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর