বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব হলেন তপন কান্তি ঘোষ

সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দিয়েছে। একই সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়াকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাফর উদ্দিনের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকার তাঁকে অবসরে পাঠানাে হয়েছে।

রোববার (৩০ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর এক আদেশে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা যৌথ মূলধনী কম্পানি ও ফার্ম মুহের রেজিস্টার পদে দায়িত্ব পালনকারী সরকারের অতিরিক্ত সচিব মো. মকবুল হোসেনকে সচিব পদে পদোন্নতি দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দিয়েছে।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর