ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ব্যবসায়ী আবু নাছের -(৩৫) হত্যা মামলায় উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু কাউছার ভুইয়াসহ ৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেছেন বিজ্ঞ আদালত।
রোববার হত্যা মামলার আসামীরা ব্রাহ্মণবাড়িয়ার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের আদালতে আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে যাওয়া আসামীরা হলেন- আবু কাউসার ভূঁইয়া-(৩৯), আসাদ ভূঁইয়া-(২৪), জয় ভূঁইয়া- (২৫), পিয়াস ভূঁইয়া-(২০), নাইম ভূঁইয়া-(২৪), শরীফ ভূঁইয়া-(২০) ও পিন্টু মিয়া-(৪৫)। এর আগে আসামীরা উচ্চ আদালতের ৪০ দিনের জামিনে ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ২৩ মে বিজয়নগর উপজেলার সেজামুড়া গ্রামের হুমায়ূন কবির সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ওই মাদক বিরোধী সভা আহবান করেছিলেন সেজামুড়া গ্রামের আবু শামার ছেলে ব্যবসায়ী আবু নাছের।
অভিযোগ রয়েছে মাদক বিরোধী সভা আহবান করার অপরাধে পরদিন ২৪ মে সকালে ব্যবসায়ী আবু নাছেরের উপর হামলা করে কাউছার ও তার সহযোগীরা। পরে আহত আবু নাছেরকে ঢাকার ধানমন্ডির রেনেসা হাসপাতালে ভর্তি করা হলে ২৯ মে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে আবু নাছেরের উপর হামলার ঘটনার পর তার বাবা আবু শামা ২৪ মে রাতে কাউসারসহ নয়জনকে আসামী করে বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু ২৯ মে রাতে আবু নাছের মারা গেলে ওই আবু নাছেরের পিতা কাউসারসহ ১৭জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
চলতি বছরের ২ মার্চ পুলিশ কাউসার, আসাদ, পিয়াস, শরীফ নাইম, জয় ও স্থানীয় পিন্টুসহ ১১জনকে আসামী করে আদালতে অভিযোগপত্র দায়ের করেন।
আজ রোববার মামলার আসামীরা ব্রাহ্মণবাড়িয়ার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের আদালতে আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ ব্যাপারে বাদীপক্ষের আইনজীবী নাজমুল হোসেন বার্তাবাজারকে বলেন, মাদক বিরোধী সভা করার অপরাধে আবু নাছেরকে আসামীরা পিটিয়ে হত্যা করেছিল। আদালত আসামীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে।
এ ব্যাপারে আদালতের পরিদর্শক দিদারুল আলম বার্তাবাজারকে বলেন, ব্যবসায়ী আবু নাছের হত্যা মামলার সাতজন আসামী রোববার আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/ভিএস