গুগল ও আমাজন বাংলাদেশে ভ্যাট নিবন্ধন নিয়েছে

প্রযুক্তি খাতের জায়ান্ট প্রতিষ্ঠান গুগল ও আমাজন বাংলাদেশে ভ্যাট নিবন্ধন করেছে। গত ২৩ মে গুগল এবং ২৭ মে আমাজন ব্যবসায় নিবন্ধন নম্বর-বিআইএন নিয়েছে, যা ভ্যাট নিবন্ধন হিসেবে পরিচিত।

অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে নিবন্ধন না থাকায় বাংলাদেশের আয় থেকে ভ্যাট পরিশোধ করতে এতদিন জটিলতা ছিলো গুগল এবং অ্যামাজনের। ভ্যাট নিবন্ধন নেয়াতে এখন এজেন্টের মাধ্যমে কর পরিশোধ করবে গুগল এবং আমাজন।

এদিকে, ফেইসবুক ও নেটফ্লিক্সকেও ভ্যাট নিবন্ধন দিতে তাদের সাথে যোগাযোগ শুরু করেছে করছে জাতীয় রাজস্ব বোর্ড। অনাবাসী এসব প্রতিষ্ঠানের ভ্যাট পরামর্শক হিসেবে কাজ করবে প্রাইসওয়াটার হাউস কুপারস বাংলাদেশ

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর