বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

ঢাকার সাভারে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর উদ্বোধনী মাচ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গণবিশ্ববিদ্যালয় মাঠে তিনটি এবং আশুলিয়া স্কুল মাঠে তিনটি সহ মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়। নক-আউট সিস্টেমের এই টূর্ণামেন্টে সাভারের ১২টি ইউনিয়ন ও পৌরসভার একটি দল সহ মোট ১৩টি দল অংশগ্রহন করছে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম দুপুর দুইটায় গণবিশ্ববিদ্যালয় মাঠে এই টূর্ণামেন্টের উদ্বোধনী মাচ এর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। পরে বিকালে আশুলিয়া স্কুল মাঠে বাকি তিনটি ম্যাচেরও উদ্বোধন করেন তিনি।

গণবিশ্ববিদ্যালয় মাঠে টূর্ণামেন্টের উদ্বোধন কালে সাভারের ইউএনও মোঃ মাজহারুল ইসলাম এর সাথে এসময় আরও উপস্থিত ছিলেন- সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম সুরুজ, স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ একরামুল হক প্রমুখ সহ অন্যরা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর উদ্বোধনী মাচ এর উদ্বোধনকালে সাভারের ইউএনও মোঃ মাজহারুল ইসলাম বলেন, সারা দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অনুর্ধ ১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব (অনুর্ধ ১৭) গোল্ড কাপ ফুটবল টূর্ণামেন্টের উপজেলা পর্যায়ের খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে। এরপরে জেলা পর্যায়ে যাবে। প্রতিবছরের ন্যায় এবারও সাভার উপজেলাতে বারটি ইউনিয়ন ও ১টি পৌরসভা দল গঠিত হয়েছে। আজ খেলার প্রথম দিন এবং আগামী বুধবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এখানে স্বাস্থ্য বিধি মেনে দর্শক সমাগম ঘটবে এবং খেলোয়াড়দের কোভিড টেস্ট করে যাদের নেগেটিভ পাওয়া গিয়েছে, তাদেরকেই এই খেলায় মনোনীত করা হয়েছে।

তিনি আরও জানান, আমাদের খেলোয়াড়দের বয়স যাচাই-বাছাই কমিটির প্রধান এখানে রয়েছেন, তিনি সকলের বয়স যাচাই-বাছাই কার্যক্রম শেষ করেছেন। আজ প্রথম উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে শিমুলিয়া ইউনিয়ন দল ও আশুলিয়া ইউনিয়ন দল। এই দু’টি দলের প্রধান পৃষ্ঠপোষক এই দুই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যানদ্বয় এখানে আছেন। তারা তাদের খেলোয়াড়দের যাচাই-বাছাই করেছেন এবং এবিষয়ে তাদের কোনো অভিযোগ নেই।

মোঃ মাজহারুল ইসলাম বলেন, আজ আমরা যে মাঠটিতে খেলা সম্পন্ন করছি, এটা গণবিশ্ববিদ্যালয়ের মাঠ। এই খেলা চলাকালীন এই মাঠের ব্যবস্থাপনার দায়িত্বে আছেন স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম। এই মাঠেই আগামী বুধবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সবাইকে সে পর্যন্ত খেলা দেখার আমন্ত্রণ জানাই। আরেকটি বিষয়, সকলকে স্বাস্থ্য বিধি অবশ্যই মানতে হবে, এটা না মানলে আমাদের গেট দিয়ে আমরা এখানে ঢুকতে দিবো না। সবাই মাস্ক পরিধান করে আসবেন এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে খেলা উপভোগ করবেন।

এসময় ইউএনও মোঃ মাজহারুল ইসলাম সুষ্ঠু ও সুন্দরভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অনুর্ধ ১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব (অনুর্ধ্ব ১৭) গোল্ড কাপ ফুটবল টূর্ণামেন্ট সফল হতে এবং সুন্দরভাবে আয়োজন শেষ হতে সকলের সহযোগিতা কামনা করেন।

গণবিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে আশুলিয়া ইউনিয়ন দল ৩-০ গোলে শিমুলিয়া ইউনিয়ন দলকে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। দ্বিতীয় ম্যাচে তেঁতুলঝোড়া ইউনিয়ন দল আমিনবাজার ইউনিয়ন দল না আসায় ‘ওয়াকওভার’ লাভ করে। তৃতীয় ম্যাচে ইয়ারপুর ইউনিয়ন দল ৫-০ গোলে বনগাঁও ইউনিয়ন দলকে পরাজিত করে।

মোঃ আল মামুন খান/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর