দৈনিক আজকের হালচাল পত্রিকার কম্পিউটার অপারেটার কাম স্টাফ রিপোর্টার ও দৈনিক নওরেজ এর জেলা প্রতিনিধি মোঃ হান্নান মিয়ার পিতা মোঃ রহিছ মিয়া (৬৫) রবিবার সন্ধ্যায় হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)।
মৃত্যুকালে মরহুম স্ত্রী, ৩ ছেলে, ৫ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সোমবার সকাল ১০ টায় মজলিশপুর ইউনিয়নের দারমা গ্রামে দারমা মাদ্রাসা প্রাঙ্গণে জানাযা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, রবিবার বিকেলে মোঃ রহিছ মিয়া দারমাস্থ বাসভবনে বুকে ব্যাথা অনুভব করলে তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/ভিএস