টাঙ্গাইলে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

মহামারী করোনা ভাইরাস কে পিছনে ফেলে দীর্ঘদিন পর ফুটবল ম্যাচে কাতুলী ইউনিয়ন ২-০ গোলে করটিয়া ইউনিয়নকে হারিয়ে নকআউট ভিত্তিক টুর্ণামেন্টের ফাইনালে উঠলো। রোববার (৩০ মে) বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বরণে উপজেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে (অনুর্ধ্ব-১৭) উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুনের সভাপতিত্বে উদ্বোধন করেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলার চেয়ারম্যান শাহজাহান আনছারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেকুজ্জামান মজনু ও কাতুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন।

কাতুলী ইউনিয়ন বনাম করটিয়া ইউনিয়নের মধ্যকার খেলার ১৪ মিনিটের সময় করটিয়া ইউনিয়নের ডিবক্সের জটলা থেকে কাতুলী ইউনিয়নের মধ্যমাঠের প্রাণ রিফাত হাসান প্লেসিং শটে গোল করে (১-০) দলকে এগিয়ে নেয়। করটিয়া ইউনিয়নের ফুটবলারা খেলায় পিছিয়ে পড়ে বিক্ষিপ্ত ভাবে আক্রমণ করে খেলতে থাকলে ১৭ মিনিটের সময় পাল্টা আক্রমণে কাতুলী ইউনিয়নের লেফট উইংগার রিফাত মিয়া প্রায় ৩০ গজ দুর থেকে গোল বারে শট নিলে, বলটি বাঁক খেয়ে বারে লেগে জালে ঢুকে যায় (২-০) ব্যবধানে এগিয়ে যায়। দ্বিতীর্য়াধে করটিয়া ইউনিয়ন তুলনামূলক ভাল খেলেও গোল করে খেলায় ফিরতে পারেনি আর কাতুলী পাল্টা আক্রমণ করে আর গোল করতে না পারলে করটিয়া ইউনিয়ন পরাজিত হয়ে মাঠ ত্যাগ করে।

কাতুলী ইউনিয়ন ১টি ম্যাচ জয়লাভ করে নকআউট ভিত্তিক টুর্নামেন্টের ফাইনালে উঠেছে।

হাসান সিকদার/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর