বেড়িবাঁধের দাবি তোলায় দুই স্বেচ্ছাসেবককে লাঞ্ছনার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন ও বিক্ষোভ

সাতক্ষীরার শ্যামনগরে পাতাখালিতে বেড়িবাঁধের দাবি তোলায় স্থানীয় শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবক শাহিন বিল্লাহ ও ইয়াছির আরাফাতকে শারীরিকভাবে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভে ফুঁসে উঠেছে সেই এলাকার সচেতন উপকূলবাসী।

রোববার (৩০ মে) বিকাল ৩টায় শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের চৌদ্দরশি ব্রিজে স্থানীয় শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও এলাকাবাসীর অংশগ্রহনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় সচেতন উপকূলবাসী অভিযুক্ত জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাকে আইনের আওতায় আনার দাবি জানান।

উল্লেখ্য, উপকূলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে জানানোয় শনিবার (২৯ মে) ম্যানগ্রোভ স্টুডেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক শাহিন বিল্লাহ ও ইয়াছির আরাফাতকে শারীরিকভাবে লাঞ্ছিত করে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আলমগীর হোসেন।

মীর খায়রুল আলম/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর