ডিমলায় জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী পালিত
নীলফামারীর ডিমলায় বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কোরআন দোআ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ মে) বিএনপির উপজেলা কার্যালয়ে বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন অনুষ্ঠানটির আয়োজন করেন।
উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আরিফ-উল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সদর ইউনিয়র বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ডিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, যুবদলের আহ্বায়ক সহিদুল ইসলাম সেলিম, সদস্য সচিব আশিক-উল ইসলাম লেমন, যুগ্ন আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, যুগ্ন আহ্বায়ক সোহাগ খান লোহানী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমঙ্গীর কবির প্রিন্স প্রমূখ।
তারিকুল ইসলাম সোহাগ/বার্তাবাজার/ভিএস