ডিমলায় অগ্নিকাণ্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের একতার বাজারে অগ্নিকাণ্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও নগদ অর্থ পুড়ে ছাই হয়েছে।

রবিবার (৩০ মে) দুপুরের দিকে উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের একতার বাজারের আফছার আলীর চায়ের দোকানের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটে। এ সময় চায়ের দোকানসহ ৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভষ্পিভূত হয়। টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান ময়নুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।

তিনি অভিযোগ করে বলেন, অগ্নিকাণ্ড ঘটার সাথে সাথে ডিমলা ফায়ার সার্ভিস অফিসের সরকারী নাম্বারে একাধিকবার ফোন করা হলেও কাউকে পাওয়া যায়নি।

দুর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শন করেন, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়শ্রী রানী রায়। তিনি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

তারিকুল ইসলাম সোহাগ/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর