শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে টাঙ্গাইলে সমাবেশ
স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে টাঙ্গাইলে বৃষ্টিতে ভিজে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ মে) বিকেলে শহরের নিরালা মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ নাগরিক সমাবেশ ও গণস্বাক্ষর গ্রহণ করেন সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষার্থী রিসা হায়দারের নেতৃত্বে বক্তব্য রাখেন- ইভানা জামান খান ঐশী, নওরীন নুসরাত, তাওহিদা ইসলাম স্বপ্নীল, ইফতি হাসান প্রমুখ।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, দাবি মোদের একটাই, শিক্ষা প্রতিষ্ঠান খোলা চাই। দেশে আজ সব কিছু চালু, শুধু বন্ধ দেশের শিক্ষা প্রতিষ্ঠান। ‘শিক্ষা একটি জাতির মস্তিষ্কের খোরাক। এভাবে আর কত দিন বসে থাকব? অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জোর দাবি জানান তারা। অন্যথায়, সারা দেশের শিক্ষার্থীরা একত্রিত হয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন বক্তারা।
হাসান সিকদার/বার্তাবাজার/ভিএস